ছায়া ||
ছায়াটুকু ভাঁজ করে রাখি—বিদীর্ন দর্পণের কলতানি
ঝরে—
গাঢ় লাল গরলের বিস্বাদ স্রোতের মতো;
ছোবলে ছিঁড়েছে যারা—রঙধনুরঙ সময়ের সুখে, অপরাহ্নবেলায়...
নুয়ে নুয়ে বুনেছি নতুন দাগ—নতমস্তক কবিতার ডালে!
যেভাবে ডোবালে তবু ভেসে ওঠে ছায়ার মিছিলও
গহীনে রেখেছি গেঁছে-নরমুন্ডুছায়া, যারা এসেছিলো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন