ডাকনি
ও নেপুর মা? ছলাইত ছলাইত করি কতি যেছি? উই যে উখ্যানটোতে ম্যালা লোকের কলর কলর! শুনাটো য্যাছে একখান মেইয়্যা নাকি ডাকনি! উয়াকে ঘিরিং নানা লোকে নানা কথাটো শুনাংছে। হ হ চল কিনে! উধার পানে দ্যাখা করিটো আসিগে। কি হুইনছে? আয় কিনে! য্যায়া দেখি। কিসের লিগ্যা ডাকনিটো বুলছেক উয়াকে? ও নেপুর মা? উ কিনে এমুন করি কাতরাংছে রে? উয়াকে ইভাবে কুনো মাইনষে মারে! চুখে দেখ্যাটো যায় লাকো। অ রে মংলা, তুর কি মায়াটো হইুনছে নাকি! জানিস কেনে উ কাইল রাইতে একটো বাচ্চার রক্ত খেঁয়াছে। তার লিগ্যা বুঝছি ডাকনি বটেক! তারপরেটো সবাই মিলেক ডাকনি কিনা উই মেইয়্যাটোকে দূরের পানে জঙ্গলের মাঝখানটোতে ছুঁড়ি ফেলাঙ দিলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন