আকাল
আলপথ ধরে হেঁটে যাওয়া ছেলেটার চোখে মৃত্যুর ছায়া, শ্মশানে এখনও পুড়ছে মৃতদেহ , উঠোনের কোন জুড়ে তুলসী মন্ঞ্চ মাকড়সার জাল ,অনাদরে ধুলো জমে আছে , ঘাটের কাছটাতে ত্রিকোণ জমাট বাঁধা কালচে শ্যাওলার- অনুচ্চারিত সংকেত বলে দিয়ে যায় বহু কাল পরেনি মানুষের পদচিহ্ন , বাতাসে ভেসে বেড়ায় মৃত্যুর গন্ধ , সবুজ মুছে গেছে কবেই , ধূ ধূ মাঠ ,নিশ্চিহ্ন সভ্যতা মন্দিরে বিগ্রহ আছে ,নেই কোন পুণ্য লোভাতুর ভক্ত , জীর্ণ চালার সামনে পরে থাকা ভাঙা শাঁখার টুকরো - বারবার জানান দেয় ,জীবন ছিল,পরিবার ছিল , আজ আকালের দাঁতে পিষে , মৃত গ্রামের কাঁধে চেপে চেলেছে শব দেহের মিছিল , কে কার সৎকার করে , জীবন হেরে যায় মৃত্যুর দাপটে , গোটা গ্রাম জুড়ে শুধু শেয়ালের কান্না আর শকুনের ভোজ ৷৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন